বর্ষায় ডিএনডিতে জলাবদ্ধতা থাকবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩০

ডিএনডি এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের ২য় পর্যায়ের কাজের উদ্বোধন শেষ মোনাজাতে পানিসম্পদ প্রতিমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

বর্ষা মৌসুমে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের ভেতরে আর জলাবদ্ধতা থাকবে না বলে আশ্বাস দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি বলেছেন, ‘ডিএনডি এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের ২য় পর্যায়ের প্রকল্পের কাজ সঠিক সময়ে সমাপ্ত হবে। আগামী ১৫ এপ্রিলের মধ্যে নির্মাণাধীন পাম্পগুলো রেডি (প্রস্তুত) হবে এবং ৩০ এপ্রিলের মধ্যে পাম্পগুলো সচল হবে। ফলে বর্ষা মৌসুমে ডিএনডিতে আর জলবদ্ধতা থাকবে না।’

শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ডিএনডি এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের ২য় পর্যায়ের কাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

জাহিদ ফারুক বলেন, ‘দুর্নীতি নিয়ে শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি রয়েছে। আমরা মন্ত্রণালয়ে নির্দেশনা দিয়েছি, সততার সঙ্গে কাজ করতে হবে। সততার সঙ্গে কাজ করলে পুরস্কৃত হবেন; আর না করলে শাস্তি পাবেন।’

ডিএনডি বাঁধে অবৈধ স্থাপনার ব্যাপারে তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। আইনি সহায়তা নিয়ে আমরা দ্রুততম সময়ে এগুলো সমাধান করবো। আমাদের চেষ্টা থাকবে, যে প্রকল্প আমরা হাতে নিয়েছি, সঠিক সময়ে সম্পন্ন করার।’

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, ‘ডিএনডি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের ৩৭ ভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ২০২০ সালের জুলাইয়ের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। আশা করছি, ২০১৯ সালেই ৯০ ভাগ কাজ সম্পন্ন করতে পারবো। নির্দিষ্ট সময়ের আগেই প্রকল্পের কাজ শেষ হবে। আগামী বর্ষাকে সামনে রেখে প্রকল্পের কাজ করা হচ্ছে। ডিএনডির অভ্যন্তরে ২২ লাখ মানুষকে জলাবদ্ধতা থেকে রক্ষার জন্য আগামী ৩০ এপ্রিলের মধ্যে পাম্পগুলো সচল করা হবে; যাতে এবছর ডিএনডির অভ্যন্তরে জলাবদ্ধতা সৃষ্টি না হয়।’

এসময় আরও উপস্থিত ছিলেন– সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেডের মহাপরিচালক ব্রি. জে. এফ.এম. জাহিদ হোসেন, ডিএনডি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মাসফিকুল আলম ভূঞা, প্রকল্প কর্মকর্তা মেজর সৈয়দ মোস্তাকীম হায়দার, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মতিন সরকার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম