ফতুল্লায় লুব্রিকেন্ট গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২১

লুব্রিকেন্ট গুদামে আগুন জ্বলছে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি লুব্রিকেন্ট গুদামে আগুন লেগেছে। শনিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নন্দলালপুর এলাকার এশিয়া স্প্রিং কোম্পানি নামে লুব্রিকেন্টের ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। গুদামে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। বিপুল পরিমাণ লুব্রিকেন্টসহ বিভিন্ন মালামাল পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুন মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা ১১টার দিকে নন্দলালপুর এলাকায় এশিয়া স্প্রিং কোম্পানির লুব্রিকেন্টের গুদামে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারদিক। ধোঁয়া ও আগুনের লেলিহান শিখায় ওই এলাকা আচ্ছন্ন হয়ে পড়লে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে কারখানাটির শ্রমিক ও এলাকাবাসী রাস্তায় এসে জড়ো হয়। টিনশেডের ওই গুদামের মালামাল পুড়ে যায়। কারখানাটিতে মজুদ থাকা বিপুল পরিমাণ মবিল পুড়ে নষ্ট হয়ে গেছে। দুমচে মুচড়ে গেছে গুদামের টিনশেড ঘর। মবিল ও পেট্রোলিয়াম জাতীয় পদার্থ মওজুদ থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসকর্মীদের বেগ পেতে হচ্ছে।

ধোঁয়ার কুণ্ডলী ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুন মাহমুদ বলেন, ‘আগুনের খবর পেয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার স্টেশন থেকে ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। গুদামটিতে লুব্রিকেন্ট ও পেট্রোলিয়াম জাতীয় পদার্থ রয়েছে। পানি দিয়ে কোনোভাবেই আগুন নেভানো সম্ভব হচ্ছে না। যে কারণে আমাদের বিশেষায়িত গাড়ি ও ফোমের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। ড্রেনেজ করে মবিল বের করে দিচ্ছি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম