রাতে পরীক্ষা দেবেন ৫১ এসএসসি পরীক্ষার্থী

মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১২

জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র ধর্মীয় বিধানমতে শনিবার দিনে কোনও কিছু লিখতে নিষেধ থাকায় এবারের এসএসসি পরীক্ষায় ৫১ জন পরীক্ষার্থী রাতে পরীক্ষা দেবেন। আজ তাদের প্রথম পরীক্ষা নেওয়া হবে। মোট চারটি বিষয়ে চার শনিবার তারা রাতে পরীক্ষা দেবেন।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল বাকী এ তথ্য নিশ্চিত করে জানান, তারা সবাই গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কেলগমুখার্জী সেমিনারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা গোপালগঞ্জের মুকসুদপুরের খ্রিস্টান সেভেনথ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের মানুষ।

পরীক্ষার্থীরা জানান, তাদের ধর্মীয় বিধান অনুসারে শনিবার দিনের বেলায় কোনও কিছু লেখা নিষেধ। তাই বোর্ডের অনুমতিক্রমে তারা রাতে পরীক্ষা দেবেন।

জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব নির্মল কুমার সাহা বলেন, ‘ঢাকা বোর্ডের নির্দেশে আমরা এ বিষয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। ৫১ জন পরীক্ষার্থীকে সকাল ৯টায়ই কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে এবং পরীক্ষা শেষে রাত ৯টার পর বাইরে যেতে দেওয়া হবে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তাদের পরীক্ষা নেওয়া হবে। চার শনিবার তারা রাতে পরীক্ষা দেবেন।’

/এনআই/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের