রূপগঞ্জে কলেজছাত্র নাসির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৯

শিক্ষার্থীদের বিক্ষোভ নারায়ণগঞ্জের রূপগঞ্জের সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মামুন দেওয়ান নাসির হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন তার সহপাঠীরা। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর পশ্চিমপাশে ও কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কে মানববন্ধন করেন তারা।

শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ করেন। এতে করে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ক্ষুব্দ শিক্ষার্থীরা নাসির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আরও বড় ধরনের কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। খবর পেয়ে দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ ঘটনাস্থালে আসেন। পুলিশ আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে শিক্ষার্থীদের আশ্বাস দিলে, তারা সড়ক থেকে সরে যান।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান বলেন, ‘আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করি, খুব শিগগিরই আসামিদের গ্রেফতার করতে পারবো।’

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি (মঙ্গলবার) জমিসংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও পিতলগঞ্জ এলাকার জিয়ারুল দেওয়ানের ছেলে মামুন দেওয়ান নাসিরকে (২১) তার আত্মীয় বোরহান দেওয়ান, আছমা বেগম, মাজেদা বেগম, আবুল হোসেন, হিমেল, আলীনুর ও হাবিবুর পিটিয়ে গুরুত্বর আহত করেন বলে অভিযোগ ওঠে। চিকিৎসাধীন অবস্থায় ৩১ জানুয়ারি দুপুরে রাজধানীর বাড্ডা জেনারেল হাসপাতালে মৃত্যু হয় নাসিরের। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। নাসিরের মৃত্যুর চারদিন অতিবাহিত হলেও পুলিশ এখনও কোনও আসামিকে গ্রেফতার করতে পারেনি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম