শিবপুরে জুট মিলের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

নরসিংদী প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪১আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৬

শিবপুরে জুট মিলের গুদামে আগুন নরসিংদীর শিবপুরে একটি জুট মিলের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। উপজেলার কারারচর এলাকায় মদিনা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের ওই মিলে রবিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ছয়টি স্টেশনের মোট ৯টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মিলের গুদামজাত করা পাট পুড়ে গেছে। নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ছয়টার দিকে জুট মিলের গুদামে আগুন দেখতে পান শ্রমিকরা। খবর পেয়ে শিবপুর ও নরসিংদী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে মনোহরদী, পলাশ, রায়পুরা ও মাধবদীর ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি। আমাদের ৬টি ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম