র‌্যাগিংয়ের অভিযোগে ৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০১

   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিংয়ের অভিযোগে ৬ শিক্ষার্থীর আজীবন ছাত্রত্ব বাতিল করেছে। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভুঁইয়া, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শাহজাহানসহ কৃষি বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বহিষ্কৃত ৬ শিক্ষার্থী হলেন, ইটিই বিভাগের দ্বিতীয় বর্ষের ২০১৭-১৮ সেশনের শিপন (কেরানিগঞ্জ, ঢাকা), শাহিন মিয়া (নারায়ণগঞ্জ), নাদিম ইসলাম (টাঙ্গাইল), হৃদয় কুমার ধর (শেরপুর), তুর্জয় হাওলাদার (ভোলা), আশিকুজ্জামান লিমন ( মধুখালি, ফরিদপুর)।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশিকুজামান ভূঁইয়া বলেন ‘প্রক্টরিয়াল বডির সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত ৬ জনকে আজীবন বহিষ্কার ও তাদের বিরুদ্ধে আইসিটি আইনের অধীনে মামলা করা হয়েছে।’

প্রসঙ্গত গত ০২/০১/২০১৯  তারিখ সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নতুন শিক্ষার্থীদের র‍্যাগিং এর ঘটনা ঘটে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে।

/জেবি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের