শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

গাজীপুর প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২০

সড়ক দুর্ঘটনা গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৪ ফেব্রুয়ারি) রাত ৭টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকার (মাওনা সিএনজি) পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—নেত্রকোনার শ্যামগঞ্জ উপজেলার সালদিগা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সুমন (২৬) ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মনতলা গ্রামের মরমেশ আলীর মেয়ে শরীফা আক্তার (২২)। সুমন পরিবারসহ স্থানীয় ফরিদপুর গ্রামের আফাজ উদ্দিন মুন্সির বাড়িতে ভাড়া থেকে জৈনা বাজারে মাংসের ব্যবসা করতেন এবং শরিফা বোনের সঙ্গে ফরিদপুর গ্রামে ভাড়া থেকে নয়নপুরের ডেকু পোশাক কারখানার চাকরি করতেন।

ওসি দেলোয়ার হুসেন জানান, সুমন শরিফাকে নিয়ে মুঠোফোন মেরামতের জন্য মোটরসাইকেলে মাওনা চৌরাস্তায় আসছিলেন। এসময় একটি কাভার্ডভ্যান পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সড়কের পাশে তারা ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় রেখেছে পুলিশ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম