রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে পা আটকে যুবকের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:০৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:০৪

নরসিংদী ট্রেনের দরজায় বসে যাওয়ার সময় অসাবধানতাবশত নরসিংদী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে পা আটকে মো. সেবুল মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেবুল মিয়া সুনামগঞ্জের তাহিরপুরের আবদুর রহমানের ছেলে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহ আলম মিয়া বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর, আমরা যুবকের কাটা পড়া নিথর দেহ দেখতে পাই। পরে খোঁজ নিয়ে জানতে পারি, যুবকটি ট্রেনের একটি বগির দরজায় বসে যাচ্ছিল। এসময় তার পা প্লাটফর্মে আটকে গেলে দুর্ঘটনাটি ঘটে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের