ভুয়া প্রশ্নফাঁসচক্রের এক সদস্য আটক

রাজবাড়ী প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৯

ভুয়া প্রশ্নফাঁসচক্রের এক সদস্য আটক

রাজবাড়ীতে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের সক্রিয় সদস্য মো. সুমন খান ওরফে আহমেদ নিলয় (১৮) নামে এক মোবাইল টেকনিশিয়ানকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের তত্তিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সুমন তত্তিপুর গ্রামের মো.আব্দুল কাদের খানের ছেলে।

র‌্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রাজবাড়ী জেলার পাংশা থানাধীন তত্তিপুর এলাকায় ভুয়া প্রশ্নফাঁসকারী চক্রের এক সদস্য এসএসসি পরীক্ষার প্রশ্ন বিক্রির উদ্দেশে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে। ভোর রাতে কলিমোহর ইউনিয়নের তত্তিপুর গ্রামে অভিযান চালিয়ে ওই চক্রের সদস্য সুমনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট জব্দ করা হয়। সে একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান। প্রতারণার মাধ্যমে এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির উদ্দেশে সে অনলাইন ভিত্তিক বেশ কয়েকটি পেইজ চালু করেছে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে সে প্রাথমিকভাবে এসব কথা স্বীকার করেছে।

আটক ব্যক্তিকে রাজবাড়ী জেলার পাংশা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।  

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম