গোপালগঞ্জে র‌্যাগিংয়ের দায়ে বহিষ্কৃত বিশ্ববিদ্যালয়ে ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৭

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে র‌্যাগ দেওয়ার অভিযোগে বহিষ্কৃত ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. নাজমুল হক বাদী হয়ে ওই ৬ ছাত্রের নামে গোপালগঞ্জ সদর থানার মামলাটি করেন।

মামলার আসামিরা হলো, ইলেট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ই.টি.ই) বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের মো. নূরুল হকের ছেলে শিপন আহম্মেদ, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দেয়াবৈ গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শাহীন মিয়া, টাঙ্গাইলের নাগরপুর থানার বারাপুষা গ্রামের মো. আব্দুল হালিমের ছেলে নাদিম ইসলাম, শেরপুরের নকলা গ্রামের তপন কুমার ধরের ছেলে হৃদয় কুমার ধর, ভোলার কালিনাথ রায়ের বাজারের শুধাংশু ভূষণ হাওলাদারের ছেলে তূর্জয় হাওলাদার ও ফরিদপুরের মধুখালীর পূর্ব গাড়াখোলা গ্রামের মো. আসাদুজ্জামান খানের ছেলে আশিকুজ্জামান লিমন।

এর আগে গত সোমবার দুপুরে ওই ৬ শিক্ষার্থীকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত শনিবার (০২ জানুয়ারি-২০১৯) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র মো. রাজেশ হোসাইন শিথিল ও মাহামুদুল হাসানকে  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে তাদের গোবরা এলাকার সোবাহান সড়কের অলি সাহেবের মেসে নিয়ে সন্ধ্যা ৭টা থেকে ১২টা পর্যন্ত আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। সময় তাদের শারীরিক নির্যাতনের ভয় দেখিয়ে অশালীন আচরণ ও অশ্লীল  বক্তব্য দিতে বাধ্য করা হয়। পরে তা মোবাইল ফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। যা পরবর্তীতে ভাইরাল হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আশিকুজ্জামান ভূঁইয়া বুধবার দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, গত সোমবারের প্রক্টরিয়াল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজীবনের জন্য বহিষ্কৃত ওই ছয় ছাত্রের নামে মামলা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নুরউদ্দিন আহম্মেদ জানান, বুধবার আজীবনের জন্য বহিষ্কৃত ওই ছয় ছাত্রের অভিভাবকদের নামে রেজিস্ট্রি ডাকযোগে বহিষ্কারাদেশ পাঠানো হয়েছে।

 

/জেবি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান