দুর্ঘটনায় প্রাণ গেলো বউ-শাশুড়ির

গোপালগঞ্জ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৪

মোটরসাইকেল দুর্ঘটনা গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল ও নসিমনের মধ্যে সংঘর্ষে ছেলের বউ ও শাশুড়ি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কোটালীপাড়া-রাজৈর সড়কের কোটালীপাড়া উপজেলার ছিকটিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ভুতুরিয়া গ্রামের মাসুদুর রহমানের স্ত্রী মুর্শিদা বেগম (৫৫) এবং তার ছেলের বউ (নাঈম মোল্যার স্ত্রী) মানসুরা বেগম (২০)।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মোটরসাইকেলে করে নাঈম মোল্যা তার মা ও স্ত্রীকে নিয়ে মোল্লাহাট যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ছিকটিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মা ও স্ত্রী নিহত হন। দুর্ঘটনায় চালক নাঈমও মারাত্মক আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পরে উন্নত চিকিৎসার জন্য নাঈমকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশও সেখানে পাঠানো হয়েছে বলে জানান ওসি কামরুল।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি