মোবাইল চুরির অভিযোগে দুই ছাত্রকে বেঁধে মারধর

রাজবাড়ী প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০০

দুই ছাত্রকে বেধে মারধর রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া বাজারে দুই স্কুলছাত্রকে মোবাইল চুরির অভিযোগে রশি দিয়ে বেঁধে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকালে।

নির্যাতনের শিকার দুই শিক্ষার্থী হলো, নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের ফরিদ মোল্লার ছেলে বিজয় মোল্লা (১১)। সে বিলধামু আবুল কাসেম মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। আরেকজন হলো একই গ্রামের সাদেক আলীর ছেলে আসিক আলী (৭)। সে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ।

বিজয় বলে, ‘নারুয়া গ্রামের সুমনের কাছে তাদের একটি ফোন মেরামত করতে দেওয়া ছিল। শুক্রবার সকালে ফোনটি দেওয়ার কথা ছিল। সকালে দোকানে গিয়ে তাকে না পেয়ে তার বাড়িতে যাই। তার বাবা জুলফিকার শেখের কাছে বললে তিনি বলেন, পরে আসো। বাড়ি ফেরার পথে একটি ফোন রাস্তায় কুড়িয়ে পাই। একথা সবাইকে জানাই। বিকালে দোকানে ফোন আনতে গেলে ছেলে ও বাবা মিলে আমাদের দু’জনকে দড়ি দিয়ে বেঁধে মারধর শুরু করে। চিৎকার করলে বলে, একটি কথাও বলবি না। তোরা ফোন চুরি করলি ক্যান। মারের হাত থেকে বাঁচতে বাধ্য হয়ে ফোন চুরি করেছি বলে স্বীকার করি।’

বিজয়ের বাবা ফরিদ মোল্লা বলেন, ‘মারধরের কথা শুনে এসে দেখি ছেলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। স্থানীয় পল্লী চিকিৎসক শরীফুল ইসলাম চিকিৎসা করেছে। এ মিথ্যা অপবাদ দিয়ে শিশু নির্যাতনকারীর বিচার চাই আমি।’

জুলফিকার শেখ জানান, মোবাইল চুরি সন্দেহে তাদেরকে আটক করি। তাদেরকে দুটি চড় থাপ্পর মারার পর মোবাইল চুরির কথা স্বীকার করে। ফোনও দিয়েছে। পরে তাদের কে অভিভাবকের কাছে দিয়ে দেওয়া হয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। যদি অভিযোগ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বিশ্বাস জানান,ঘটনাটি শুনেছি। শিক্ষার্থীদের যদি সত্যিই নির্যাতন করা হয়ে থাকে তাহলে দোষীদের শাস্তি  হওয়া দরকার।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজা বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। যদি এ ধরনের কোনও ঘটনা ঘটে থাকে তাহলে ভুক্তভোগীদের পরিবার আইনি সহায়তা চাইলে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম