মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৩ জন আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৬

গ্রেফতার

মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ সুপার কার্যালয়ের (ডি.আই.ওয়ান) আশরাফুল আলম শনিবার দুপুরে আটকের বিষয়টি জানান।

এসময় তিনি বলেন, ‘মাদকদ্রব্য বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত থাকার দায়ে বৃহস্পতিবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ ব্যক্তিকে আটক করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার বাঘুটিয়া এলাকার জোনাব আলীর ছেলে মহিদুর রহমান (২৭), একই উপজেলার নবগ্রাম এলাকার শুবল রাজবংশীর ছেলে দিলিপ (৩৫), গুরখী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শাহিদ এলাহি শান্ত (১৯), সাটুরিয়া থানার সাহেবপাড়া এলাকার হাফেজ আলীর মেয়ের জামাই সাইফুল ইসলাম (২৫), একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে মামুন মিয়া (২৭), শিবালয় উপজেলার জামশা এলাকার কাওসার মিয়ার ছেলে হাফিজুর রহমান হাফিজ (৪৫), সিংগাইর উপজেলার সোনাটেংরা গ্রামের আদম আলীর ছেলে মোশারফ হোসেন (২৯), চক পালপাড়া এলাকার মৃত. আব্দুল হামিদের ছেলে আব্দুল করিম (৩৪), একই গ্রামের তুফাজ উদ্দিনের ছেলে আবুল হোসেন (৪৫), পাবনার ভাঙ্গুরা থানার মৃত মজু ফকিরের ছেলে আনোয়ার হোসেন (৩৬), হরিরামপুর উপজেলার গোপীনাথপুর এলাকার অঞ্জন চক্রবর্তীর ছেলে নয়ন চক্রবর্তী (২১), ঢাকার নবাবগঞ্জ থানার নতুন বান্দুরা এলাকার নরোত্তম সূত্রধরের ছেলে টুটুল সূত্রধর (২৫), ঢাকার দোহার উপজেলার দোহারঘাটা এলাকার বাবুল হোসেনের ছেলে সাইদুর রহমান (২৬)।

আটক ব্যক্তিদের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন ও ১১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্ত।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম