প্রতিটি ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে: আইভী

রাজবাড়ী প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২১

শ্বশুরবাড়িতে সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছেন। আজ নারীরা প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। নারীরা এখন কোনও ক্ষেত্রে পিছিয়ে নেই।’

শনিবার রাতে রাজবাড়ীতে শ্বশুরবাড়িতে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইভী।

তিনি বলেন, ‘একটি সিটিকে নগরায়নের জন্য যা যা করা প্রয়োজন সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমাদের অনেক প্রজেক্ট জমা দেওয়া আছে। পাস হয়ে যাওয়া প্রজেক্টগুলোর কাজ চলছে। সবচেয়ে বড় প্রজেক্ট হলো শীতলক্ষ্যা নদীর ওপরে একটি ব্রিজ নির্মাণ। এটা গত একনেক সভায় পাস হয়েছে। এছাড়া অন্যান্য কাজের মধ্যে রাস্তাঘাট, ড্রেন, খাল খনন, পুকুর সংস্কার, খেলার মাঠ উন্নয়ন, এসব কাজ চলছে। নারায়ণগঞ্জ তো আগে থেকেই শহর ছিল। কিন্তু এই শহরটিকে পরিকল্পিত নগর হিসেবে তৈরি করতে আমরা কাজ করে যাচ্ছি। সরকার আমাদের সহযোগিতা করছে।’

আইভীর সঙ্গে তার দুই ছেলে কাজী সাদমান হায়াৎ সীমান্ত ও কাজী সারজিন হায়াৎ অনন্ত ছিলেন।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম