রাজবাড়ীতে ছয় ইটভাটাকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪৮

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান রাজবাড়ী জেলা সদরে ছয়টি ইটভাটাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে  রাজবাড়ী জেলা কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

মো. শরিফুল ইসলাম জানান, ইটে বিএসটিআইয়ের নির্দিষ্ট পরিমাপের বেশি জায়গাজুড়ে নাম ফলক ব্যবহার করার দায়ে বি অ্যান্ড বি ব্রিকসকে ১০ হাজার,এস টি বি ব্রিকসকে ১০ হাজার,এস এ জে আই ব্রিকসকে ৫০ হাজার,জে এস বি ব্রিকসকে ৫০ হাজার,কে বি আই ব্রিকসকে ৫০ হাজার ও এ বি কে ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ৭০ হাজার টাকা নগদ আদায় করা হয়েছে। বাকি ১ লাখ ৫০ হাজার টাকা পাঁচ কর্ম দিবসের মধ্যে আদায় করা হবে।

সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে বলা হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম