বকেয়া বেতন ও পোশাক কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৯

পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মানববন্ধন নারায়ণগঞ্জে তিন মাসের বকেয়া বেতন ও পোশাক কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মিনার গার্মেন্ট নামের একটি পোষাক কারখানার শ্রমিকরা। রবিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। শ্রকিমদের অভিযোগ, ফতুল্লার ভোলাইলের এই পোশাক কারখানাতে গত বুধবার ( ১৪ ফেব্রুয়ারি ) কোনও প্রকার নোটিশ ছাড়াই তালা ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ।

পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মানববন্ধন সাজ্জাদ হোসেন, পাবেল রহমানসহ কয়েকজন শ্রমিক জানান, কারখানার মালিক বুধবার রাত ১১টার দিকে কয়েকজন লোক নিয়ে এসে আমাদের ভয়ভীতি দেখিয়ে কারখানা বন্ধ করে দেয়। গত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারির বতন পরিশোধ না করেই তারা কারখানা বন্ধ করে দিলো। বিষয়টি বিকেএমই, বিজেএমই ও প্রশাসনকে জানানো হয়েছে । শ্রম আইন অনুযায়ী, কারাখানা বন্ধের ১২০দিন আগে নোটিশ করার নিয়ম থাকলেও তা করা হয়নি।

পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মানববন্ধনে শ্রমিকরা বলেন, গ্রাচুইটি ও ক্ষতিপূরণের টাকাসহ শ্রম আইন অনুয়ায়ী আমাদের সব পাওনা পরিশোধ করতে হবে। যদি দাবি পূরণ করা না হয়, তবে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ বিষয়ে জানতে পোশাক কারখানাটির মালিক মঞ্জুরুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম