‘স্বাস্থ্যসেবা নিশ্চিতে রোগীর সেবার ব্যাপারে কমিটেড হতে হবে’

মানিকগঞ্জ প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২১

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ডাক্তারদের উপস্থিতি, সচল যন্ত্রপাতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পারলে হাসপাতালে স্বাস্থ্যসেবা অনেকটাই নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘ডাক্তার আছে, যন্ত্রপাতি নেই। কিংবা যন্ত্রপাতি আছে, ডাক্তার নেই। তাহলে কিন্তু মানুষ হাসপাতালে সুচিকিৎসা পাবেন না। সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে যারা কাজ করছেন, তারা রোগীর সেবার ব্যাপারে কমিটেড হতে হবে।’ 

রবিবার (১৭ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

‘কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ’শীর্ষক কর্মশালায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সর্বোপরি তাকে (চিকিৎসক) কাজ করতে হবে। এরসঙ্গে কমিউনিটিকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার সুযোগ তৈরি করে দিতে পারলে আরও সুফল পাওয়া যাবে।’

সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের অংশ হিসেবে কোয়ালিটি ইম্প্রুভমেন্ট সেক্রেটারিয়েট দেশব্যাপী এই কার্যক্রম পরিচালনা করছে।

হাসপাতালের সম্মেলন কক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন স্বাস্ব্যসেবা বিভাগের মহাপরিচালক ড. মোহাম্মদ শাহাদৎ হোসেন মাহমুদ। বক্তব্য দেন হাসপাতাল স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মোহাম্মদ আলী, স্বাস্থ্য অর্থনীতির ডিজি ডা. আমিনুল হাসান, এডিজি ডা. নাসিমা খাতুন, মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামিম ও মেয়র গাজী কামরুল হুদা সেলিম।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম