আশুলিয়ায় পৃথক ঘটনায় নারী শ্রমিকসহ দুইজনকে হত্যা

সাভার প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৩

হত্যা

 

আশুলিয়ায় পৃথক ঘটনায় পোশাক কারখানার এক নারী শ্রমিকসহ দুই জনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে রবিবার দুপুরে জামগড়ার রুপায়ন ও সকালে দুর্গাপুর এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের দুই নারীর স্বামীই পলাতক রয়েছে। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ।

নিহতরা হচ্ছে, পোশাক শ্রমিক সম্পা বেগম (২৮) ও হাসনা হেনা (২২)।

নিহত নারী শ্রমিকের পরিবার জানায়, পোশাক শ্রমিক সম্পা গাইবান্ধা জেলার সাদুল্যাপুর এলাকার সামছুল মিয়ার মেয়ে। সে আশুলিয়ার দুর্গাপুর এলাকায় স্বামী বিল্লালের সঙ্গে ভাড়া বাড়িতে থেকে স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন। রবিবার সকালে তার কক্ষে লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা বিষয়টি থানায় জানায়। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অন্যদিকে নিহত হাসনা হেনা জামগড়া এলাকায় তার স্বামী নয়নের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন। তার গ্রামের বাড়ি দিনাজপুর এলাকায়। রবিবার দুপুরের দিকে স্থানীয়রা তার কক্ষের ভেতরে বালিশ চাপা অবস্থায় নিহতের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন,‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজনকে বালিশ চাপা দিয়ে ও অপরজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পৃথক মামলা হয়েছে। ঘটনার পর থেকে দুজের স্বামীই পলাতন।  তাদের আটক জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম