লবণ বোঝাই ট্রাকে ৬ হাজার পিস ইয়াবা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৫

ইয়াবা পাচারকালে আটক তিন ব্যক্তি (মাঝে) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে লবণ বোঝাই একটি ট্রাক থেকে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এসময় তিনজনকে আটক করা হয়। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১১ এর কার্যালয়ের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলো— ফজুল (৪৫), শ্যামল হাওলাদার (৪২) ও সাদ্দাম হোসেন (৩৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার কক্সবাজারের টেকনাফ থেকে এক ট্রাক লবণ রাজধানীর মিরপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। ইয়াবা পাচারকারীরা লবণের বস্তায় ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১১ এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় ট্রাকটি তল্লাশি করে। এ সময় লবণের বস্তায় ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে তারা ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা পাচার করে আসছে। তারা ট্রাকে বিভিন্ন পণ্যের আড়ালে ইয়াবা পাচার করে থাকে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক