মাহাদীর আসল নাম পলাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৪

 

মো. পলাশ আহমেদ ওরফে মাহাদী চট্টগ্রামের বিমানবন্দরে কমান্ডো অভিযানে নিহত বিমান ‘ছিনতাইয়ের চেষ্টাকারী’ মাহাদীর (২৩) আসল নাম মো. পলাশ আহমেদ। তাকে এলাকায়ও সবাই পলাশ নামেই চিনতো। কিন্তু এলাকার বাইরে পলাশ নিজেকে তার পরিচয় দিতো মাহাদী হিসেবে। পলাশ ওরফে মাহাদীর বাবা পিয়ার জাহান সর্দার বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরিজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে জন্ম পলাশের। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে পলাশ সবার ছোট। সে সোনারগাঁওয়ের তাহেরপুর মাদ্রাসা থেকে দাখিল পাস করে সোনারগাঁও ডিগ্রি কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়। এরপর সে আর পড়াশোনা করেনি। এমনটাই জানালেন পলাশের বাবা পিয়ার জাহান।

তিনি আরও বলেন, ‘পলাশ ছোটবেলা থেকেই অবাধ্য ধরনের ছিল। সে বাবা-মায়ের কথা ঠিকমতো শুনতো না। এলাকায় সবাই তাকে পলাশ নামে চিনলেও সে বাইরে সব জায়গায় নিজেকে পরিচয় দিতো মাহাদি হিসেবে। এলাকায় সে কম আসা-যাওয়া করতো।’

এদিকে কমান্ডো অভিযানে নিহত পলাশের লাশ নিতে চান না তার বাবা পিয়ার জাহান সর্দার। তিনি বলেন, ‘পলাশের লাশ আমি দেখতে চাই না। তবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘পলাশের খবর শোনার পর থেকে তার মা শয্যাশায়ী। তিনি কারও সঙ্গে কোনও কথা বলতে পারছেন না।’

প্রসঙ্গত, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। বলা হয়, ঢাকা থেকে উড্ডয়নের পরই বিমানটি ছিনতাইকারীর কবলে পড়ে। পরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে ওই ফ্লাইটটি জরুরি অবতরণ করে। ফ্লাইটে ১৩৪ জন যাত্রী ও ১৪ জন ক্রু ছিলেন। পরে কমান্ডো অভিযানে সন্দেহভাজন বিমান ‘ছিনতাইকারী’মাহাদী নিহত হয়। বিমানে থাকা যাত্রীরা অভিযানের আগেই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

আরও পড়ুন: 
মাহাদীর লাশ নিতে চান না বাবা পিয়ার সর্দার

মাহাদীকে নিয়ে যা বললেন তার বাবা

মাহাদীর নাম রয়েছে র‍্যাবের ক্রিমিনাল ডাটাবেজে?

সিমলার সঙ্গে মাহাদীর বিয়ের দাবি পরিবারের

তার কাছে ছিল ‘খেলনা পিস্তল’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম