স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪১

  ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

টাঙ্গাইল পৌরসভার সন্তোষ থেকে স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে সোহেল রানা (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে র‌্যাবের একটি দল সন্তোষ মাদারকোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার সোহেল রানা ওই এলাকার সামাদ মিয়ার ছেলে।

এ প্রসঙ্গে টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানি ও অপারেশন কমান্ডার মেজর মো. হাসান আরাফাত জানান, গত ২৫ ফেব্রুয়ারি পৌর শহরের সন্তোষ মাদারকোল এলাকার বাসিন্দা ও নির্যাতিতার বাবা টাঙ্গাইল মডেল থানায় মামলা করেন। মেয়েকে ধর্ষণ ও ধর্ষণচিত্রের ভিডিও ধারণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনি মামলাটি করেন। ওই মামলার প্রধান আসামি সোহেল রানাকে (১৯) মঙ্গলবার সকালে সন্তোষ মাদারকোল এলাকা থেকে গ্রেফতার করা হয়। মেয়েটি স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। তবে পলাতক থাকায় মামলার অপর আসামি ও সহযোগী সুজনকে গ্রেফতার করতে পারেনি র‌্যাব। সুজনকে গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার প্রধান আসামি সোহেল ধর্ষণসহ ভিডিও ধারণের কথা স্বীকার করেছেন বলে জানান র‌্যাব কমান্ডার।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম