নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৯

নিহতের স্বজনের আহাজারি নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাটির আরও তিন যাত্রী ও বাসের চালক। বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতেরা হলেন, আব্দুল আওয়াল ও আলী হোসেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। আহতরা হলেন—পাগলা পশ্চিমপাড়া এলাকার শুভ বাড়ৈ, জাজিরা গনি মানিকের কান্দি এলাকার আব্দুল হামিদ মল্লিকের মেয়ে মিম আক্তার, পাগলা তালতলা এলাকার সেলিম আকন্দের মেয়ে আয়শা আক্তার ও বাসের চালক সোহাগ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পাগলা এলাকায় ঢাকাগামী আনন্দ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন চারজন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা।

ওসি মঞ্জুর কাদের জানান, আনন্দ পরিবহনের বাস ও আহত চালক সোহাগকে আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক