নারী পোশাক শ্রমিকসহ দুজনের লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি
০২ মার্চ ২০১৯, ১৪:২৯আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৪:৩০

সাভার সাভারে পৃথক স্থান থেকে মাহবুবা আক্তার (২২) নামের এক নারী পোশাক শ্রমিকসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ মার্চ) লাশ দুটি উদ্ধার করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে মাহবুবা আক্তারের লাশ উদ্ধার করা হয়। রাতে এই পোশাক শ্রমিকের নিজ কক্ষে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রতিবেশীরা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি করে থানায় নিয়ে আসে।

পুলিশ আরও জানায়, শুক্রবার বিকালে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় নদী পারাপারের সময় অজ্ঞাত এক ব্যক্তি ট্রলার থেকে বংশী নদিতে পড়ে নিখোঁজ হন। পরে রাতে ব্যাংক টাউন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওসি সায়েদ বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক