৯ দফা দাবিতে ঘোড়াশাল জুটমিল শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

নরসিংদী প্রতিনিধি
০২ মার্চ ২০১৯, ১৫:১০আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৫:১০

  ৯ দফা দাবিতে নরসিংদীর পলাশের ঘোড়াশালে বিক্ষোভ সমাবেশ করেছে জুটমিল শ্রমিকরা

প্রধানমন্ত্রী ঘোষিত শ্রমিকদের প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে নরসিংদীর পলাশের ঘোড়াশালে বিক্ষোভ সমাবেশ করেছে জুটমিল শ্রমিকরা। শনিবার (২ মার্চ) সকালে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শ্রমিকরা এ বিক্ষোভ সমাবেশ করে।

শ্রমিকরা এক ঘণ্টা উৎপাদন বন্ধ রেখে মিলের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে এ বিক্ষোভ সমাবেশ করে। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জুটমিলের সিবিএ’র সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ নন-সিবিএ সম্মিলিত পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ জুটমিলের সিবিএ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সিবিএ সহ-সভাপতি সাহেব আলী, যুগ্ম সম্পাদক আলম মিয়া ও হারুন অর রশিদ প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে শ্রমিকদের প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়ন, শ্রমিক কর্মচারীদের বকেয়া মজুরি পরিশোধ, শ্রমিকদের গ্র্যাচ্যুইটির টাকা ও পাট ক্রয়ের টাকাসহ ৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় আগামী ৪ মার্চ রাজপথে বিক্ষোভ ও ১০ মার্চ লাল পতাকা মিছিল এবং ১২ ও ১৩ মার্চ দুই দিন ধর্মঘট পালনসহ কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম