রাজবাড়ী সদর উপজেলায় পাঁচ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

রাজবাড়ী প্রতিনিধি
০৭ মার্চ ২০১৯, ২০:৩৬আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২০:৩৬

রাজবাড়ী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ী সদর উপজেলার পাঁচজন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তারা নির্বাচনের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ আশেক হাসানের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
তারা হলেন,ভাইস চেয়ারম্যান প্রার্থী খান মো. জহুরুল হক, আব্দুল কাদের মিয়া ও শাহিন মোল্লা এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর আক্তার বিউটি ও মর্জিনা বেগম।
এর ফলে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জনসহ মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রইলেন।
উল্লেখ্য,আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম