প্রধানমন্ত্রীর জন্যই বিশ্ববাসী বাংলাদেশকে চেনে: স্বরাষ্ট্রমন্ত্রী

কেরানীগঞ্জ প্রতিনিধি
০৭ মার্চ ২০১৯, ২২:২৬আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২২:২৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দুর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে । প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোলমডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই বিশ্ববাসী আজ বাংলাদেশকে চেনে। ’
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মৌড়া গ্রামে শেখ রাশেদ বিন মোহাম্মদ রাশেদ আল মাকতুম (রা.) এতিমখানার নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। জঙ্গি তৎপরতায় লিপ্ত সংস্থাগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জামায়াত নিষিদ্ধ করার বিষয়টি এখন আদালতে প্রক্রীয়াধীন অবস্থায় রয়েছে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মেহেরী, আরব আমিরাতের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা সালেহ আলী আব্দুর রহমান আব্দুল্লাহ, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডা. এ. আর. খান, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমানসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম