কেরানীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কেরানীগঞ্জ প্রতিনিধি
০৯ মার্চ ২০১৯, ০৭:৪১আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০৭:৪১

কেরানীগঞ্জ ঢাকার কেরানীগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম রুকাইয়া তাসলিয়া জুই (২৫)। শুক্রবার (৮ মার্চ) রাত ১০টায় ফাল্গুনী কমিউনিটি সেন্টারের সামনে কদমতলী-জিনজিরা সড়কে এই ঘটনা ঘটে। জুইয়ের স্বামীর নাম মো. আব্দুল ওয়াহিদ। তাদের বাসা রাজধানীর চকবাজারে।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, জুই তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে কেরানীগঞ্জের নেকরোজবাগ এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। তারা ফাল্গুনী কমিউনিটি সেন্টারের সামনে আসলে সড়কে থাকা একটি গর্তে তাদের মোটরসাইকেল পড়ে যায়। এতে ওয়াহিদ সড়কের বামদিকে এবং তার স্ত্রী জুই ডানদিকে পড়ে যায়। এসময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক জুইকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এই ঘটনায় তার স্বামী আহত হননি।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘাতক ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে রেখেছি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম