শ্রীপুরে অটোরিকশাসহ ‘ছিনতাই চক্রের’ দুই সদস্য গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১০ মার্চ ২০১৯, ০৯:৩৪আপডেট : ১০ মার্চ ২০১৯, ০৯:৩৫

আটক ছিনতাই চক্রের দুই সদস্য (মাঝে) গাজীপুরের শ্রীপুরে ছিনতাই হওয়া পাঁচটি অটোরিকশাসহ ‘ছিনতাই চক্রের’ দুই সদস্যকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। শনিবার (৯ মার্চ) ভোরে ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। শ্রীপুর মডেল থানায় অটোরিকশা ছিনতাইয়ের মামলার সূত্র ধরে আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো— রংপুর জেলার কোতোয়ালি থানার বাবুপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাজ মিয়া (৩৮) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বোলাইবো গ্রামের মৃত ইছব আলীর ছেলে কালু মিয়া (৩৫)।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা বলেন, ‘গত ১ মার্চ বিকালে শ্রীপুরের রাজাবাড়ী বাজার এলাকা থেকে রাজ মিয়া ও কালু মিয়া যাত্রী বেশে অটোরিকশায় উঠে। বনের ভেতর দিয়ে পাঁচপীর মাজার এলাকায় নির্জন স্থানে পৌঁছালে চালক আব্দুল্লাহর গলায় ছুরি ধরে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। ৬ মার্চ আব্দুল্লাহ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে রাজ ও কালুকে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার কুন্ডুবাগ ভূঁইয়া পাড়ার শহিদুলের গ্যারেজ থেকে অটোরিকশাগুলো জব্দ করা হয়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, ‘উদ্ধার অটোরিকশাসহ ছিনতাই চক্রের দুই সদস্যকে আদালতে পাঠানো হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের