মাদারীপুরে ভূমি অফিসের কর্মীকে কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি
১০ মার্চ ২০১৯, ১২:৪৫আপডেট : ১০ মার্চ ২০১৯, ১২:৪৫

মাদারীপুরে ভূমি অফিসের কর্মীকে কুপিয়ে হত্যা মাদারীপুর সদর উপজেলা ভূমি অফিসের কর্মী মোয়াজ্জেম মোল্লাকে (৫২) হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ মার্চ) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মোয়াজ্জেম চরকুলপদ্বী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শহরের কুলপদ্বী থেকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন মোয়াজ্জেম। কুলপদ্বী-খেয়াঘাট এলাকায় পৌছালে আগে থেকে সেখানে থাকা দু্র্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মোয়াজ্জেমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যালে নেওয়ার পথে মারা যান তিনি।
এদিকে এই হত্যাকাণ্ডের পর রবিবার সকাল থেকে স্থানীয় দু’পক্ষের মধ্যে কয়েক দফা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২৫টিরও বেশি বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ হয়েছে।
মাদারীপুর সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, ‘হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী