ভাসানী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন ধসে ১৮ শ্রমিক আহত

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ মার্চ ২০১৯, ০৯:২১আপডেট : ১৩ মার্চ ২০১৯, ০৯:২১

ভবনের একাংশ ধসে পড়ে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবন ধসে ১৮ শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মামুন মিয়া জানান, ১২ তলা ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। রাত ১২টার দিকে হঠাৎ ছাদের দক্ষিণ পাশের কোণা ভেঙে পড়ে। এ সময় চাপা পড়ে ১৮ শ্রমিক আহত হন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম জানান, নুরানী কন্সট্রাকশন নামে একটি কোম্পানি বিশ্ববিদ্যালয়ের ১২ তলা মাল্টিপারপাস ভবনের নির্মাণ কাজ পায়। রাতে ছাদের পশ্চিম পাশের কোণা ভেঙ্গে পড়ে। ধ্বংসস্তুপের নিচ থেকে ফায়ার সার্ভিস ১৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে সেখানে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং বাকি ১৫ জন ভর্তি আছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক