গাজীপুরে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ৪

গাজীপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০১৯, ২০:৫৯আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২০:৫৯

ভেজাল ওষুধসহ চারজন গ্রেফতার

গাজীপুরের উইলস মার্কেটিং কোম্পানি লিমিটেড কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ঔষধ ও কেমিক্যাল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা। বুধবার দুপুরে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

এসময় কারখানার চার কর্মচারি ও শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলো, নেত্রকোনা জেলার সুজন (২২) ও রাজিউস (২২), শেরপুরের দীপক রেশা (২৫) এবং পাবনার আবু তালেব ওরফে সুলতান (২৭)।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) ড. রুহুল আমিন সরকার জানান, গাজীপুর মহানগরের হাতিয়াব এলাকায় ‘উইলস মার্কেটিং কোম্পানি লিমিটেড’ নামে একটি কারখানায় বেশ কিছুদিন ধরে মানহীন ও মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে গরু মোটাতাজা করণের ইনজেকশন, এন্টিবায়েটিক, মাছের খাবার, পশু খাদ্যে মিশ্রণের জন্য সাপ্লিমেন্ট ভিটামিন, পোল্ট্রি মুরগীর সিন্থেটিক নিউট্রিয়েন্ট তৈরি করে আসছিল। এছাড়াও সেখানে অবৈধভাবে বিভিন্ন ধরনের টিকা, ভেকসিন, ভিটামিন, প্রোটিন, সিপ্রোসিন, অ্যান্টিবায়োটিক তৈরি করা হতো। এসব ভেজাল ওষুধের বোতলে কোরিয়া, ইউএসএ ও ইন্ডিয়াসহ বিভিন্ন দেশের বিখ্যাত কোম্পানির নামের লেভেল লাগিয়ে দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করা হচ্ছে। এ গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকারের নেতৃত্বে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালায়। বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ সেখান থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভেজাল কেমিক্যাল ও ওষুধ জব্দ করা হয়েছে। এসময় ওই কারখানার চার শ্রমিক ও কর্মচারীকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম