সোনারগাঁয়ে সেতুর নিচ থেকে প্রবাসীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ মার্চ ২০১৯, ২০:০৫আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২০:৫৬

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর সেতুর নিচ থেকে তোফাজ্জল হোসেন বাবুল নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (১৫ মার্চ) সকালে এ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারলে হাসাপাতালের মর্গে পাঠানো হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ খবর নিশ্চিত করেন।

তোফাজ্জল হোসেন বাবুল নোয়াখালীর গোপালপুর থানার বেগমগঞ্জ তিতা হাজরা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, ‘বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সৌদি আরব থেকে তোফাজ্জল হোসেন বাবুল দেশে আসেন। বিমানবন্দর থেকে স্ত্রী মুন্নি ও দুই মেয়েকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন। সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর সেতু এলাকায় আসলে গাড়ি থামিয়ে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে নিচে নামেন। এরপর বাবুল নিখোঁজ হন। পরে তার স্ত্রী-সন্তান ও চালক অনেকক্ষণ খোঁজাখুজির পর বাবুলকে না পেয়ে বাড়িতে চলে যান। সকালে গ্রামের বাড়িতে বাবুলের নিখোঁজের সংবাদ মাইকে প্রচার করা হয়।’

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার সকালে আষাঢ়িয়ার চর ব্রিজের নিচে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।’

তিনি বলেন, ‘বাবুলের শার্টের পকেটে স্বর্ণালংকার ও অন্য নানা জিনিস পাওয়া গেছে। লাশের শরীরে কোনও আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত ব্রিজ থেকে পড়ে গিয়ে তিনি মারা গেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম