শিবপুরে বাসযাত্রী মা মেয়েকে ধর্ষণের অভিযোগে ২ জন গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
১৬ মার্চ ২০১৯, ১৬:১৪আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২৩:১৩

গ্রেফতার

নরসিংদীর শিবপুরে মহাসড়কে বিকল হয়ে যাওয়া বাসযাত্রী মা-মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর বাসস্ট্যান্ড এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলো, শিবপুরের সৃষ্টিঘর এলাকার আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও আব্দুল বারেকের ছেলে শফিক (২৫)।

পুলিশ ও নির্যাতনের শিকার মা-মেয়ের সঙ্গে থাকা স্বজনরা জানান, মা ও মেয়ে পাঁচ নারী আত্মীয়ের সঙ্গে বাসে করে ঢাকা থেকে সিলেটের হবিগঞ্জের নিজ বাড়ি ফিরছিলেন। শুক্রবার সন্ধ্যায় যাত্রীবাহী বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্ঠিঘর বাসস্ট্যান্ডের অদূরে নষ্ট হয়ে যায়। এসময় গ্রেফতার হওয়া দুই আসামিসহ স্থানীয় ৬ আসামি তাদের অন্য বাসে উঠিয়ে দেওয়ার কথা বলে মা-মেয়েকে ডেকে নিয়ে স্থানীয় একটি জুটমিলের পরিত্যক্ত কক্ষে নিয়ে যায়। পরে আসামিরা তাদের আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করে। এসময় নির্যাতনের শিকার মা-মেয়ে চিৎকার শুরু করলে আসামিরা পালিয়ে যায়। পরে তারা সৃষ্টিঘর বাসস্ট্যান্ডে গিয়ে সঙ্গে থাকা স্বজনদের খুঁজে পায়। পরে তাদের সঙ্গে স্থানীয়দের ঘটনাটি জানায়। খবর পেয়ে রাতেই শিবপুর থানা পুলিশ দুই আসামিকে গ্রেফতার করে। গ্রেফতার আসামি পুলিশী জিজ্ঞাসাবাদের ধর্ষণের দায় স্বীকার করেছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,‘এ ঘটনায় নির্যাতনের শিকার মা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেফতার দুই আসামিকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। নির্যাতনের শিকার মা মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলায় অভিযুক্ত বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম