নিখোঁজের চারদিন পর শিশুর লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০১৯, ১৭:১৯আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৭:১৯

শিশু সুজয় দেবনাথ

মানিকগঞ্জে নিখোঁজ হওয়ার চারদিন পর বৃহস্পতিবার সকালে সুজয় দেবনাথের মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

মানিকগঞ্জ সদর উপজেলার ভারাড়িয়া ইউনিয়নের কাকুরিয়া গ্রামের ইতালি প্রবাসী সঞ্জয় দেবনাথের পাঁচ বছরের ছেলে সুজয় দেবনাথ সোমবার দুপুর নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়।

সুজয়ের মা বাসন্তী দেবনাথ বলেন,‘তার স্বামী পাঁচ বছর ধরে ইতালি থাকে। সে দুই মাস আগে দেশে এসে ২০দিন থেকে আবার ইতালি চলে গেছে। সোমবার দুপুর ১২টার দিকে ছেলে সুজয়কে বাসায় রেখে সে পুকুরে গোসল করতে যায়। সেখান থেকে ফিরে আর সুজয়কে বাড়িতে পায়নি।

গ্রামসহ আশপাশের এলাকায় খোঁজাখুজি করে না পেয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। চারদিন পর পুকুরে শিশু সুজয়ের মরদেহ পাওয়ার পর মা বাসন্তি দেবনাথ এবং গ্রামবাসী ওই শিশুকে হত্যা করে তার লাশ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ তুলেছে। তারা সুজয়েরে বড় চাচা রঞ্জিত দেবনাথ এবং তার পরিবারের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছে। এই ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত রঞ্জিত দেবনাথের বাড়ি ভাংচুরসহ তার পরিবারের সদস্যদের মারধর করে। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং শিশুর লাশ উদ্ধার করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হানিফ সরকার বলেন,‘নিহত শিশুর মা বাসন্তী দেবনাথ এবং এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রঞ্জিত দেবনাথ, তার স্ত্রী ও দুই সন্তানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম