গাজীপুরে বাসচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

গাজীপুর প্রতিনিধি
২৩ মার্চ ২০১৯, ১৯:৪৫আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৯:৪৫

সড়ক দুর্ঘটনা গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের চাপায় জুম্মান হোসেন নাছির (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন তারই দুই বন্ধু। শনিবার (২৩ মার্চ) দুপুরে সালনা এলাকায় কনকর্ড পোশাক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুম্মান গাজীপুর মহানগরের মাস্টার বাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। আহতরা হলেন—মহানগরের দক্ষিণ বাউপাড়া এলাকার আল-আমীন (১৮) ও ভীমবাজার এলাকার রবিন (২২)। তারা সবাই স্থানীয় লিঙ্কন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, মহানগরের আউটপাড়া এলাকার লিঙ্কন কলেজ থেকে মোটরসাইকেলে চড়ে তিন বন্ধু বাড়িতে যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় পৌঁছলে, বিপরীত দিক থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী মহাসড়কের ওপর ছিটকে পড়ে। এ সময় ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাস জুম্মানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। অপর দুই আরোহীও আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, আহতদের মধ্যে রবিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আল-আমীনকে তাজউদ্দীন আহমদ মেডিক্যালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে