অনিয়মের অভিযোগে কটিয়াদী উপজেলায় ভোটগ্রহণ স্থগিত

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০১৯, ১০:৪৭ আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১০:৪৭

কিশোরগঞ্জের একটি ভোটকেন্দ্র অনিয়মের অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বিভিন্ন কেন্দ্রে আগের রাতে ব্যালট পেপারে সিল মারার অভিযোগ পেয়ে, রবিবার (২৪ মার্চ) সকালে ভোট স্থগিতের এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো. তাজুল ইসলাম। এ ঘটনায় পুলিশের দুজন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে জেলার অন্য ১২টি উপজেলায় ভোটগ্রহণ চলছে।

রিটার্নিং কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, কোটিয়াদী উপজেলায় মোট ৮৯টি ভোট কেন্দ্র রয়েছে। রাতে উপজেলার বিভিন্ন কেন্দ্রে সিল মারার অভিযোগ পেয়ে, পুরো উপজেলায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে পুনর্নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এছাড়া ভোটের অনিয়মে জড়িত থাকার অভিযোগে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম ও কটিয়াদী থানার ওসি মো. শামসুদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

জানা যায়, সকাল ৮টা থেকে জেলার ১৩টি উপজেলার ৮৩৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। কটিয়াদী ছাড়া অন্য উপজেলাগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে যে ধরনের উৎসাহ-উদ্দিপনা থাকার কথা তা দেখা যাচ্ছে না।

কিশোরগঞ্জের ১৩ উপজেলায় চেয়ারম্যান পদে ৪৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাছাড়া নিরাপত্তা রক্ষায় ৩৯ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ২৬টি টিম কাজ করছে। পুরো জেলায় ভোটার সংখ্যা প্রায় ২২ লাখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন ঐতিহাসিক সূচনাবিন্দুতে চীন-মার্কিন সম্পর্ক: ট্রাম্প-দম্পতির স্বাগত ভোজসভায় শি জিনপিং
নতুন ঐতিহাসিক সূচনাবিন্দুতে চীন-মার্কিন সম্পর্ক: ট্রাম্প-দম্পতির স্বাগত ভোজসভায় শি জিনপিং
সূত্রাপুরে নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন: নিহত বেড়ে ২
সূত্রাপুরে নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন: নিহত বেড়ে ২
নতুন ফার্নিচার না কিনেই বদলে ফেলুন ঘরের সাজ
নতুন ফার্নিচার না কিনেই বদলে ফেলুন ঘরের সাজ
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব: মাহদী আমিন
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না