দৌলতপুরে আ.লীগের দুই বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন

মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০১৯, ১১:৫০আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১২:০২

দৌলতপুরে আ.লীগের দুই বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের ও আমিনুর রহমান ভোট বর্জন করেছেন। ভোট কারচুপির অভিযোগে তারা ভোট বর্জন করেছেন বলে জানান।

এদিকে দৌলতপুর উপজেলার জিয়নপুর ২নং ভোটকেন্দ্রে নৌকায় সিল মারার অভিযোগে কেন্দ্রটির সহকারী প্রিজাইডিং অফিসার রুহুল আমিনকে আটক করা হয়েছে। রবিবার (২৪ মার্চ) সকাল ৯টায় এই ঘটনা ঘটে। জেলা প্রশাসক এসএম ফেরদৌস এই তথ্য জানিয়েছে করেছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মোমিন বলেন, ‘ওই কেন্দ্রে ব্যালট পেপার ছিড়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার চেষ্টা করছিল রুহুল আমিন। তিনি দৌলতপুরের খোর্দ ছাতিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বিষয়টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসলে তারা তাকে আটক করে রিটার্নিং কর্মকর্তাকে জানায়। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তাকে আটক করা হয়।’

মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত সরকারি প্রাথমিক বালক বিদ্যালয় ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) যান্ত্রিক ত্রুটি থাকায় ২ ঘণ্টা ২০ মিনিট দেরিতে ভোটগ্রহণ শুরু হয়। ভোট কেন্দ্রেটির প্রিজাইডিং অফিসার আবু বকর সিদ্দিক এই তথ্য জানান। এছাড়া সদর উপজেলার আরও ৪-৫টি কেন্দ্রে ইইভএম মেশিনে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। পরে অবশ্য তা ঠিক করে ভোটগ্রহণ শুরু হয়।
মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত সরকারি প্রাথমিক বালক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু বকর সিদ্দিক বলেন, ‘ইভিএম মেশিনের যান্ত্রিক সমস্যা থাকায় নির্ধারিত সময়ে ভোটগ্রহণ সম্ভব হয়নি। পরে সেনা সদস্যরা মেশিনটি ঠিক করলে বেলা ১০টা ২০ মিনিট থেকে ভোট শুরু করা হয়।’
তিনি আরও বলেন, ‘বেলা পৌনে ১১টা পর্যন্ত ওই ভোটকেন্দ্রে ৪২টি ভোটগ্রহণ করা হয়।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম