বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী নিহত পলাশের পরিবারকে জিজ্ঞাসাবাদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০১৯, ১৫:১৯আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১৫:২৫

পলাশের বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করেছে সিএমপির কাউন্টার টেরোরিজমের একটি দল।

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ময়ুরপঙ্খী বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী নিহত পলাশ আহম্মেদের বাবা-মাসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিএমপির কাউন্টার টেরোরিজমের একটি দল। এই ঘটনায় পলাশের সাবেক স্ত্রী চিত্রনায়িকা শিমলাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা রাজেশ বড়ুয়া।

শনিবার রাত ৭টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা সিএমপির কাউন্টার টেরোরিজমের পরিদর্শক রাজেশ বড়ুয়ার নেতৃত্বে একটি দল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় নিহত পলাশের বাড়িতে যান। এসময় তারা পলাশের বাবা পিয়ার জাহান, মা রেনু বেগম, চাচা দ্বীন ইসলামসহ আত্মীয় স্বজন ও প্রতিবেশীসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেন তারা। এসময় তারা পলাশের ছোট থেকে বেড়ে ওঠা, স্কুল কলেজের তথ্য, তার কর্মজীবন, অতীত কর্মকাণ্ড, চিত্রনায়িকা শিমলাকে বিয়ে করাসহ নানা বিষয়ে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টায় পর্যন্ত আড়াই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য লিপিবদ্ধ করেন তদন্তকারী সংস্থা।

তদন্তের অগ্রগতি ও জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে তদন্তকারী সিএমপির কাউন্টার টেরোরিজমের পরিদর্শক রাজেশ বড়ুয়া বলেন,‘তদন্তের স্বার্থে আমরা নিহত পলাশের বাবা-মা, বোন ও প্রতিবেশীসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেছি। পলাশ সর্ম্পকে আমরা নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছি। আমরা পলাশের বাড়ি পরিদর্শন করেছি। প্রয়োজনে আমরা আবার তাদের জিজ্ঞাসাবাদ করবো।

তদন্ত কর্মকর্তা আরও জানান, এর আগে আমরা ওই বিমানের পাইলটসহ সিভিল এভিয়েশনের সাতজনকে জিজ্ঞাসাবাদ করেছি। তাদের জিজ্ঞাসাবাদে কী জানতে পেরেছেন জানতে চাইলে তিনি বলেন,‘পলাশ বিমানে খুবই এগ্রেসিভ ছিল। সে বিমানের যাত্রীদের কোনও ক্ষতি বা হুমকি না দিলেও ককপিটের দরজায় কয়েকটি লাথি দিয়েছিল। আমরা সেসব জানতে পেরেছি। এই ঘটনায় পলাশের সাবেক স্ত্রী চিত্রনায়িকা শিমলাকেও জিজ্ঞাসাবাদ করা হবে।’

এদিকে নিহত পলাশের বাবা পিয়ার জাহান জানিয়েছেন,তদন্তকারী কর্মকর্তারা পলাশের সর্ম্পকে জানতে তার স্ত্রী, মেয়ে ও প্রতিবেশীসহ বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করেছে। তারা জানতে চেয়েছে, পলাশ কোথায় পড়াশোনা করেছে, সে ঢাকায় কোথায় থাকতো। পলাশ গত ২২ ফেব্রুয়ারি দুবাই যাওয়ার উদ্দেশ্যে কখন বাড়ি থেকে বের হয়েছিল এসব জানতে চেয়েছে। তাদেরকে সব কিছু জানানো হয়েছে।

নিহত পলাশের চাচা দ্বীন ইসলাম জানান, তদন্তকারী কর্মকর্তারা পলাশের মোবাইল ফোনের বিষয়ে বেশি জানতে চেয়েছে। কারণ ওই সিম কার্ডটি তার বোনের নামে ছিল। পলাশের সাবেক স্ত্রী চিত্রনায়িকা শিমলা সর্ম্পকেও জানতে চেয়েছে। শিমলার সঙ্গে কবে বিয়ে হয়েছে? শিমলা কতবার এখানে এসেছিল? পলাশের আরও বিয়ে করেছিল কিনা? এসব জানতে চেয়েছে।

উল্লেখ্য,গত ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে বাংলাদেশ বিমানের ময়র পঙ্খী বিমান ছিনতাইয়ের চেষ্টাকালে কমান্ডো অভিযানে গুলিবিদ্ধ হয়ে পলাশ আহম্মেদ নিহত হয়। এই ঘটনার দু’দিন পর ২৬ ফেব্রুয়ারি নিহত পলাশের গ্রামের বাড়িতে লাশ দাফন করা হয়। বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য সিএমপির কাউন্টার টেরোরিজমে পাঠানো হয়েছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম