মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে প্যাথলজি চার্জ নেওয়ায় রাজবাড়ীতে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (২৭ মার্চ) দুপুরে রাজবাড়ী জেলা সদরে এই অভিযান (বাজার তদারকি) পরিচালনা করা হয়।
রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে বন্ধু মেডিক্যাল হলকে ৫১ ধারায় ৫ হাজার টাকা ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে প্যাথলজি চার্জ নেওয়ায় নিরাময় ক্লিনিককে ৪০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রায় ১ কার্টন ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়।
আরও পড়ুন: কাওরানবাজারে ১৮ প্রতিষ্ঠানকে জরিমানা








