বৈদ্যুতিক শক দিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০১৯, ০২:৫৪আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০২:৫৪

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ নগরীর টানবাজার র‌্যালি বাগান এলাকায় মাদকের প্রতিবাদ করায় আরজু বেগম (৪২) নামে এক গৃহবধূকে মারধর ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৯ মার্চ) বিকালে ওই ঘটনাটি ঘটে। পুলিশ রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে। নিহত আরজু বেগম টানবাজার র্যা লি বাগান এলাকার আক্তার হোসেনের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে মাদক নিয়ে প্রতিবাদ করায় অ্যাডভোকেট হামিদা আক্তার লিজা ও রমজানের লোকজনদের সঙ্গে আরজু বেগমের বিরোধ চলছিল। র‌্যালি বাগান এলাকায় মাদক নির্মুলে মিছিল করে আরজু বেগম ও তার লোকজন। ওই ঘটনার জের ধরে শুক্রবার দুপুর ২টায় আরজু বেগমের ওপর হামলা চালায় মাদক ব্যবসায়ী রমজান ও হামিদা গংরা। আরজু বেগমকে প্রথমে এলোপাতাড়ি কিলঘুষি মেরে আহত করে বৈদ্যুতিক তার জড়িয়ে দেন তারা। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, র‌্যালি বাগান এলাকার বাসিন্দা অ্যাডভোকেট হামিদা আক্তার লিজাকে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের যাতে জামিন না করিয়ে দেয় সেজন্য এলাকাবাসী দাবি জানান। আর এ নিয়ে হামিদা আক্তার লিজার সঙ্গে স্থানীয় কয়েকজন বাসিন্দার বাকবিতণ্ডা হয়। ওইসময় লিজার ভাই বিল্লাল ও এক বোন মিলে ওই আরজু বেগমকে বৈদ্যুতিক তার দিয়ে পেঁচিয়ে ফেলে। আরেকজন আরজু বেগমের শরীরে পানি ঢেলে দেয়। এতে করে বিদ্যুতের সট থেকে আরজু বেগম আহত হয়। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, এ ঘটনায় পুলিশ অ্যাডভোকেট হামিদা আক্তার লিজাসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে তিনি জানান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম