গাজীপুরে বাসচাপায় দুই কলেজ ছাত্র নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৯, ২০:২৩আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২০:২৩

বাসচাপায় দুই কলেজ ছাত্র নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার

গাজীপুরে বাসচাপায় দুই কলেজ ছাত্র নিহতের ঘটনায় ঘাতক বাসচালককে গ্রেফতার করেছে পুলিশ। ময়মনসিংহ জেলা সদর এলাকা থেকে সোমবার রাতে তাকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার বাসচালকের নাম মো. মোস্তফা হোসেন (৩৭)। সে ময়মনসিংহ জেলা সদরের চরকালী বাড়ি এলাকার সুরুজ মিয়ার ছেলে। মোস্তফা হোসেন ঢাকা-নেত্রকোনা রুটে চলাচলকারী ইকরাম পরিবহনের চালক।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনজুর রহমান পিপিএম জানান, গাজীপুর সিটি করপোরেশনের আউটপাড়া এলাকার লিঙ্কন স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের তিন ছাত্র রবিন (২২), মো. নাসির (১৯) ও আল-আমিন (২০) গত ২৩ মার্চ পরীক্ষা শেষে একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দক্ষিণ সালনা (কনকর্ড গার্মেন্টের সামনে) এলাকায় পৌঁছালে ময়মনসিংহগামী ইকরাম পরিবহণের একটি বাস ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রবিন ও নাসির নিহত এবং আল-আমিন আহত হন। এ ঘটনায় ওই দিন রাতেই আল-আমিন বাদী হয়ে গাজীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে হতাহতদের সহপাঠীরা চালককে গ্রেফতারের দাবিতে চান্দনা-চৌরাস্তা মোড় এলাকায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন শুরু করে। ঘটনার পরদিন মহানগর গোয়েন্দা পুলিশ বাসটি নেত্রকোনা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে জব্দ করলেও চালককে গ্রেফতার করতে পারেনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে গাজীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম