গাছের সঙ্গে বাইসাইকেলের ধাক্কা, স্কুলছাত্রের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৯, ১৮:০৫আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৮:১৮

সড়ক দুর্ঘটনা রাজবাড়ী জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা এলাকায় বাইসাইকেল চালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মুশফিক (১০) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুশফিক জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা এলাকার ২ নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দুস লাল মিয়ার ছেলে। সে কাজীবাধা নতুনপাড়া ব্র্যাক স্কুলের ছাত্র।

মুশফিকের চাচা মো. ইদ্রিস বলেন, ‘মুশফিক সকালে বাড়ির এলাকায় বাইসাইকেল চালাচ্ছিল। এ সময় সে হঠাৎ একটি আম গাছের ডালের সঙ্গে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. এস এম তারেক আনাম জানান, বুকে ব্যাথা নিয়ে শিশুটি হাসপাতালের জরুরি বিভাগে আসে। দ্রুত এক্স-রে করা হয়। পরে শ্বাস-প্রশ্বাসে অস্বাভাবিকতা দেখা দেয়। পাশাপাশি মস্তিস্কে আঘাতের লক্ষণ প্রকাশ পায়। উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার্ড এর আগেই তার মৃত্যু হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম