আড়াইহাজারে কিশোরী ধর্ষণ, গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৯, ১৯:৫২আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৯:৫২

গ্রেফতারের প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কিশোরীকে রাতের আধাঁরে ঘরের ভেতরে  ঢুকে জোরর্পূবক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযুক্ত মেহেদী হাসানকে (২২) গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টি পূর্বপাড়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। বুধবার দুপুরে আড়াইহাজার থানা পুলিশ বান্টি এলাকা থেকে ধর্ষক মেহেদী হাসানকে গ্রেফতার করে।

গ্রেফতার মেহেদী হাসান উপজেলার বান্টি মধ্যপাড়া এলাকার মনির হোসেনের ছেলে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে নির্যাতনের শিকার কিশোরির মা বেড়াতে যাওয়ায় ওই কিশোরী ঘরে একা ছিল। সে রাতের খাবার খেয়ে রুমে ঘুমিয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে একই এলাকার বখাটে যুবক মেহেদী হাসান কৌশলে মেয়েটির রুমে ঢুকে তাকে ধর্ষণ  করে।এসময় কিশোরি চিৎকার শুরু করে ধর্ষক মেহেদী হাসান পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম