মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৯, ০৩:৫৫আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০৪:১৫

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে কেন্দ্র থেকে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ট্রাফিক পুলিশের টিএসআই সেলিম মিয়ার মরদেহ অস্ত্রসহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে বন্দর উপজেলার দিঘীরপাড় এলাকায় শীতলক্ষ্যা নদীর মোহনা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত সেলিম মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের ইয়ার আলী শেখের ছেলে। সেলিম মিয়ার লাশ উদ্ধারের পর উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

৩১ মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জের বালুরঘাট এলাকার চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচরি দায়িত্ব পালন শেষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট ও আনসার সদস্যসহ ২২ জনের একটি দল ট্রলারে বৈদ্যেরবাজার ঘাটের উদ্দেশে রওনা দেন। পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রবল ঝড়ের কবলে পড়ে ট্রলারটি মেঘনা নদীর চরহোগলা এলাকায় উল্টে ডুবে যায়। তখন ১৯ জন তীরে উঠলেও নিখোঁজ ছিলেন প্রিজাইডিং অফিসার বোরহানউদ্দিন, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিএসআই সেলিম মিয়া ও নারী আনসার সদস্য রিতা আক্তার । নিখোঁজের পর দিন নারী আনসার সদস্য রিতা আক্তার, দুই দিন পর প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) মেঘনাঘাট শাখা ব্যবস্থাপক বোরহানউদ্দিনের লাশ উদ্ধার করা হয়। সর্বশেষ বুধবার সকালে বন্দর উপজেলার দিঘীরপাড় এলাকায় শীতলক্ষ্যা নদীর মোহনা থেকে ওই লাশ উদ্ধার করা হলো।  

নারায়ণগঞ্জ জোন-২ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ জানান, বুধবার সকালে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিএসআই সেলিম মিয়ার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্রলার ডুবিতে দুর্ঘটনার শিকার আহত প্রত্যককে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ২০ হাজার ও নিহতদের পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের সচিব হেলালউদ্দিন।

সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ তিনজনকে উদ্ধার করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার কাজ সমাপ্ত হয়েছে।

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ