স্বাস্থ্যকেন্দ্রে নেই বিদ্যুৎ, জানালা-দরজাও ভাঙাচোরা

গাজীপুর প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৯, ১৬:৩৮আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১৬:৫১

বরমী উপ-স্বাস্থ্যকেন্দ্র গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে নেই বিদ্যুৎ সংযোগ। একতলা ভবনের উপ-স্বাস্থ্যকেন্দ্রটি দরজা-জানালাও ভাঙাচোরা। যেকোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা। এমন একটি ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কর্মকর্তা ও কর্মচারীরা। 

 উপ-স্বাস্থ্যকেন্দ্রের ছাদের পলেস্তার খসে পড়েছে

বরমী ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আলমগীর হোসেন জানান, তিনি একজন ডিপ্লোমাধারী কর্মকর্তা হিসেবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। সেখানকার মেডিক্যাল অফিসারকে অন্যত্র প্রেষণে বদলি করা হয়েছে। একজন ফার্মাসিস্ট উত্তম কুমারকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করে নেওয়া হয়েছে। অফিস সহকারী আখের মিয়া মাসের ১৫ দিন কাজ করেন বরমী স্বাস্থ্য উপকেন্দ্রে। বাকি দিন কাজ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বর্তমানে তিনি মেডিক্যাল অফিসার, ফার্মাসিস্ট এবং অফিস বয়-এর কাজ করে যাচ্ছেন।

স্বাস্থ্যকেন্দ্রে নেই বিদ্যুৎ, জানালা-দরজাও ভাঙাচোরা

তিনি আরও বলেন, ১৯৫১ সালের ১৫ই জুন এ ভবনটির উদ্বোধন করা হয়।  নির্মাণের পর একবার সংস্কার করার পরও ভবনের ছাদ ও দেয়ালে ফাটল সৃষ্টি হওয়ায় অল্প বৃষ্টি হলেই মেঝেতে পানি পড়ে। ভবনের ছাদ ও দেয়ালের বিভিন্ন অংশের পলেস্টার খসে পড়ছে। দরজা-জানালাগুলোও নড়বড়ে। বর্তমানে ভবনের ছাদের থাকা বটসহ অন্যান্য গাছের শেকড় ছাদের ভেতরে ঢুকে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে এ ভবনে বসেই চিকিৎসা দিচ্ছেন।

বরমী উপ-স্বাস্থ্যকেন্দ্র এদিকে,এ ভবনে নেই বিদ্যুত সংযোগ। একটু মেঘ হলেই অন্ধকার হয়ে যায় উপ-স্বাস্থ্যকেন্দ্রটি। আর গরমের দিনে চিকিৎসক ও রোগীরা গরমে অতিষ্ঠ হয়ে পড়েন। ভাঙা দরজা-জানালা দিয়ে চোরেরা ওষুধসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করলেও কোনও লাভ হয়নি।

গাছের শেকড় ছড়িয়ে পড়েছে বরমী উপ-স্বাস্থ্যকেন্দ্রের দেয়ালে

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মঈনুল হক জানান, বরমী উপ-স্বাস্থ্যকেন্দ্রের বিষয়ে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক (ডিজি) ও ঢাকা বিভাগীয় পরিচালক, গাজীপুরের সিভিল সার্জন, হেলথ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে অবগত করেছি। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজন হলে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে অন্যত্র সরানোর প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু, এ ব্যাপারে কোনও অগ্রগতি নেই। ফার্মাসিস্ট অবসরে চলে যাওয়ায় এবং অফিস সহায়ক সংকট থাকায় উপ-স্বাস্থ্যকেন্দ্র থেকে দু’জনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়েছে। এছাড়া মেডিক্যাল অফিসারের প্রেষণ বাতিল করে আগের মেডিক্যাল অফিসারকেও ফেরত আনার আবেদন করা হয়েছে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম