গাজীপুরে পুকুরে হাত-পা বাঁধা নারীর লাশ

গাজীপুর প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৯, ২২:০৯আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২২:১০

গাজীপুর গাজীপুরে পুকুর থেকে হাত-পা বাঁধা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আলেয়া বেগম (৪৯)। নিখোঁজের চার দিন পর শুক্রবার বিকালে তার লাশ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহত নারীর পুত্রবধূ ও তার দুই মামাকে আটক করা হয়েছে।

নিহতের স্বামী জসিম উদ্দিন ও স্বজনরা জানান, ৯ এপ্রিল সকালে গাভীকে ঘাস খাওয়াতে বাড়ির পাশের মাঠে গিয়ে নিখোঁজ হন আলেয়া। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি। তবে, গাভীটি মাঠেই বাঁধা ছিল। পরদিন গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। শুক্রবার বিকালে বাড়ির পাশের একটি পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, পূর্ব শত্রুতার জেরেই আলেয়াকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের পুত্রবধূ ও তার দুই মামাকে আটক করেছে র‌্যাব।

আলেয়া বেগমের বাড়ি গাজীপুর সিটি করপোরেশনের গজারিয়া পাড়ায়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম