মাদারীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৯, ১১:৫৯আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১২:৪০

মাদারীপুর

পরকীয়ায় বাধা দেওয়ায় মাদারীপুরে সেলিনা আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোরে সদর উপজেলার দক্ষিণ থানতলী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত হারুন-অর-রশিদ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
স্বজনরা জানান, প্রায় ৩০ বছর আগে শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের মানিক মাস্টারেরকান্দি গ্রামের জমির আলী উকিলের মেয়ে সেলিনা আক্তারের (৫০) সঙ্গে বিয়ে হয় সদর উপজেলার দুধখালি ইউনিয়নের বড়কান্দি গ্রামের আবু বকর মুন্সীর ছেলে হারুনের সঙ্গে। বিয়ের পর থেকে সেলিনাকে মারধর করতো হারুন। দুই বছর ধরে একটি মেয়ের সঙ্গে হারুন পরকীয়ায় জড়িয়ে পড়ে। এতে বাধা দিলে সেলিনার ওপর নির্যাতন আরও বেড়ে যায়। বৃহস্পতিবার ভোরে সেলিনাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। পরে তার লাশ সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় স্বামী।
মাদারীপুর সদর থানার এসআই রকিব হাসান বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম