কৃত্রিম পা লাগানো হয়েছে রাসেলের

সাভার প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৯, ১৪:০৯আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৪:০৯

রাসেলর কৃত্রিম পা লাগানো হয়েছে

গ্রিনলাইন বাসের চাপায় বাম পা হারানো রাসেল সরকারকে সাভারের পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) থেকে কৃত্রিম পা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক তার বা পা টি সংযুক্ত করেন।

এ বিষয়ে সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক বলেন,  ‘রাসেলকে সিআরপির পক্ষ থেকে বিনা মূল্যে সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল টেকনোলজির পা লাগিয়ে দেওয়া হয়েছে।’

কয়েকদিন আগে তার পা সম্পুর্ণ পরীক্ষা করে দেখা হয়েছে। পরিক্ষা নিরিক্ষার পর আজ রাসেলের নতুন পা সংযোজন করা হয়েছে। রাসেলের এই পা নিয়ে তার স্বাভাবিক জিবনে ফিরে আসতে প্রায় ৪ সপ্তাহ সময় লেগে যাবে। আর এই সময়ের মধ্যে নতুন এই পা দিয়ে তার চলাফেরাসহ দৈনন্দিন কাজের বিষয়গুলো অনুশীলন করানো হবে বলে তিনি জানান।

কৃত্রিম পা পেয়ে রাসেলে বলেন,‘পা লাগানোর পর আমার হারিয়ে যাওয়া জীবনের কথা মনে পরে গেলো। আজ থেকে এক বছর আগের কথা মনে পরলে আমার গা সিউরে উঠে। সেই সময় মনে হয়েছিল যেনো মরে যাই। কিন্তু সিআরপিতে এসে আমি নতুন জীবন খুঁজে পেয়েছি৷ ধন্যবাদ সিআরপি ও এই সংস্থার সব কর্মকর্তা কর্মচারীকে।

সিআরপি'র নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম বলেন, তার এই দুর্ঘটনার কারণে যেমন সবাই এগিয়ে এসেছে আমরাও আমাদের থেকে তার জন্য কিছু করার চেষ্টা করছি। রাসেলকে আমাদের এখানে যে ধরনের সুবিধা দেওয়া সম্ভব আমরা তাকে সব ধরনের সুবিধা দেব।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৮ এপ্রিল রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথাকাটাকাটির জেরে গ্রিনলাইন পরিবহনের বাসচালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকার চালক রাসেল সরকারের ওপর দিয়েই বাস চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই রাসেল সরকারের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

 

 

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম