আশুলিয়ায় ইয়াবাসহ সিআইডি পুলিশের সদস্য আটক

সাভার প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৯, ১৮:১৪আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৯:১৫

সিআইডি পুলিশ

আশুলিয়ায় ইয়াবাসহ তাইজ উদ্দিন নামে সিআইডি পুলিশের এক সদস্যকে আটক করা হয়। তার দেহ তল্লাশি চালিয়ে ৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় শুক্রবার বেলা ১১টায় আশুলিয়া থানায় একটি মামলা করে তাকে আদালতে পাঠানো হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে আশুলিয়ার চানগাঁও এলাকা থেকে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

আটককৃত তাইজ সিআইডি‘র উত্তরা জোনে কর্মরত রয়েছেন।
এ বিষয়ে ঢাকা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, বৃহস্পতিবার রাতে ইয়াবাসহ তাকে গ্রেফতারের পর সে নিজেকে সিআইডি পুলিশের সদস্য দাবি করেন। পরে বিষয়টি যাচাই করে উত্তরা এলাকায় কর্মরত রয়েছে বলে জানা গেছে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মাদক মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান