টঙ্গীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৯, ২২:৪১আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২৩:০১

গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে পুকুরে গোসল করতে নেমে দুই শিশু ডুবে মারা গেছে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় টঙ্গীর দক্ষিণ আউচপাড়া (মগদম মুন্সী) রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো– ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রঘুনাথপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মামুন (৮) এবং নেত্রকোনার আটপাড়া উপজেলার মল্লিকপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে মারিয়া আক্তার টুনি (০৭)। মামুন টঙ্গীর বাইতুন নূর মাদ্রাসায় তৃতীয় শ্রেণি এবং মারিয়া টঙ্গীর দেওড়া ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, দুপুরে টুনি ও মামুন বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তারা উভয়েই পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে তাদের সহপাঠীরা বাসায় খবর দেয়। খবর পেয়ে স্বজনেরা তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ না থাকায় নিহতদের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম